1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চরফ্যাশনের জাহানপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলা, দোকান ভাঙচুর 

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ১২:১০ pm

চরফ্যাশন প্রতিনিধি : চাঁদা দিতে অস্বীকার করায় দোকান মালিকের ওপর হামলা চালিয়েছেন স্থানীয় একটি দুষ্টুচক্র। হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্যতম দোকান মালিক মোঃ রুবেল পাটাওয়ারী।

১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় ঘটনাটি ঘটেছে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন জাহানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তুলাগাইছা পাটাওয়ারী বাজারে। এ ঘটনায় রাতে শশীভূষণ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে ভিত্তিতে জানা গেছে, স্থানীয় তুলাগাইছা পাটাওয়ারী বাজারে প্রায় দুই যুগ ধরে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন মফিজ পাটাওয়ারী, তার ছেলে লোকমান পাঠাওয়ারী, সোলাইমান পাঠাওয়ারী ও মো. রুবেল পাটাওয়ারী।

ওয়াপাদা বেঁড়ি বাঁধে গড়ে ওঠা ওই বাজারের ছোট্ট ঘরে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন তারা। আস্তে আস্তে ওই এলাকায় তারা প্রসিদ্ধ ব্যবসায়ী হিসেবে পরিচিত পান স্থানীয়দের কাছে। সম্প্রতি মফিজ পাটাওয়ারীর সন্তানরা নিজেদের দখলীয় জায়গায় পাকা ঘর নির্মাণ করছিলেন। কাজের শুরুতে স্থানীয় দুষ্টুচক্রের সদস্য মাহে আলম, জাফর, কালাম ও আলমগীর ব্যবসায়ী মফিজ পাটাওয়ারীর সন্তানদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ার ওই চক্রটি ১৪ অক্টোবর সন্ধ্যায় নির্মাণধীন ওই স্থপনায় হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে এলে রুবেল পাটাওয়ারীর ওপর মামলা চালায়। এক পর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করে মাহে আলম গংরা। ফলে মরাত্মক জখম হন মো. রুবেল।

গুরুতর আহ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর আহত রুবেল পাটাওয়ারীর বড় ভাই লোকমান পাটাওয়ারী বাদী হয়ে শশীভূষণ থানায় মাহে আলম, জাফর, কালাম ও আলমগীর এর নামে অভিযোগ দায়ের করেন। ১৫ অক্টোবর শুক্রবার ঘটনাস্থল তদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।

ভিন্নবার্তা ডটকম/এসএস

 

 

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ