1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চট্টগ্রামে হত্যায় দায়ে ৬ জনের যাবজ্জীবন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ ৫:২৬ pm

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় মো. নুরুল আলম রাজু হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।দন্ডপ্রাপ্তরা হলো- জহির, খোরশেদ, রকিব, আইয়ুব, ইমন ও দিপু। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন ইমন ও দিপু।

মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হকের আদালত এ রায় দেন বলে জানান চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান।

তিনি বলেন, রাজু হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। ১৪ জন আসামিকে খালাস দিয়েছেন। ২ জন আসামি শিশু হওয়াতে অন্য আদালতে মামলা চলমান রয়েছে।
আসামিপক্ষের আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাত বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। আশা করি আসামিরা উচ্চ আদালতে খালাস পাবেন। তবে এ সময় রাষ্ট্র ও আসামিপক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবু ওবায়দা মো. সাঈদ ও এসএম মঈনুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৩ নভেম্বর পাঁচলাইশ থানাধীন বিবিরহাটে কুপিয়ে হত্যা করা হয় রাজুকে। এ ঘটনায় নিহতের ভাই মো. কুতুবুল আলম বাদী হয়ে পাঁচলাইশ থানায় ৬ জনকে আসামি, ৩ থেকে ৪ জনকে অজ্ঞাত পরিচয়ের আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ