1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চট্টগ্রামে জুয়ার আসর থেকে গ্রেফতার তিনবারের চেয়ারম্যান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১ ২:৩৪ pm

চট্টগ্রামে জুয়ার আসর থেকে সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদেও রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে থানার আপন নিবাস এলাকায় জুয়ার আসরে পরিচালিত ওই অভিযানে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মনির, শহীদুল ইসলাম, নজরুল ইসলাম, জামাল হোসেন ও আখতার হোসেন।

পুলিশ জানায়, খুলশী থানার আপন নিবাস এলাকার একটি বাড়িতে জুয়ার আসর বসেছে- এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। পরে ঘটনাস্থল থেকে এক ইউপি চেয়ারম্যানসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে দুই সেট তাসের বান্ডিল এবং নগদ ৫৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা গণমাধ্যমকে বলেন, গ্রেফতার ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আজ (রোববার) আদালতে প্রেরণ করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ