
চট্টগ্রামের পতেঙ্গায় একটি কন্টেইনার ডিপোতে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ।
বুধবার বেলা পৌনে ১২টার দিকে পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় ইনকনট্রেড নামের একটি বেসরকারি কন্টেইনার ডিপোতে এ ঘটনা ঘটে বলে পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ জানান।
তিনি জানান, “ডিপোর একটি গাড়ির গ্যারেজে ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছিল। সে সময় সেখানে বিস্ফোরণে ঘটলে তিনজনের মৃত্যু হয়।”
কী কারণে সেখানে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রাথমিকভাবে পাওয়া যায়নি। নিহতদের নামও পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
এ বিষয়ে ডিপো কর্তৃপক্ষের বক্তব্যও এখন পর্যন্ত জানা যায়নি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ