1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চট্টগ্রামে এলো আরও ৩ লাখ ৩৫ হাজার ডোজ টিকা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১ ১:১৭ am

করোনা ভাইরাসের আরও ৩ লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা চট্টগ্রামে এসেছে। এরমধ্যে ১ লাখ ৩৬ হাজার ৮০ ডোজ যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না এবং ১ লাখ ৯৯ হাজার ২০০ ডোজ চীনের তৈরি সিনোফার্মের টিকা।

শনিবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে টিকা বহনকারী বিশেষ গাড়ি সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছে। চট্টগ্রামে করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে এ টিকার চালান গ্রহণ করেন।

এর আগে গত ৬ আগস্ট ৩ লাখ ৯ হাজার ২০০ ডোজ, ২৮ জুলাই ১ লাখ ৮৫ হাজার ডোজ এবং ১১ জুলাই চীন ও যুক্তরাষ্ট্রের তৈরি সিনোফার্ম এবং মডার্নার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা চট্টগ্রামে আসে।

কবে থেকে করোনা টিকা চালু হবে এ ব্যাপারে জানতে সিভিল সার্জন ডা. ফজলে রাব্বির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ