1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব মেয়রকেই নিতে হবে’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১ ৪:৫৫ pm

সকল প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধ করে চট্টগ্রামের সার্বিক উন্নয়নের দায়িত্ব সিটি করপোরেশনের মেয়রকে নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

শনিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট আয়োজিত পুরাতন নগর ভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলরদের জন্য ‘সিটি করপোরেশন প্রশাসন অবহিতকরণ’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশের সিটি করপোরেশন তাদের নিজস্ব অর্থ দিয়ে মেট্রোরেল, ফ্লাইওভার এমনকি বিমানবন্দরও বানায়। এ জন্য সিটি করপোরেশনের মেয়রকে নগরপিতা বলা হয়। অন্যরা পারলে আমরা কেন পারব না? চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব মেয়রকেই নিতে হবে। চট্টগ্রামের সকল সেবামূলক সংস্থার সঙ্গে সমন্বয় করে মেয়রকে এ দায়িত্ব নিতে হবে।

কাউন্সিলরদের সততা, স্বচ্ছতার মাধ্যমে কাজ করার নির্দেশনা দিয়ে মো. তাজুল ইসলাম বলেন, শুধু অর্থ বরাদ্দ দিলেই উন্নতি হয় না। দরকার সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা।

এ সময় নাগরিক সেবা নিশ্চিতের পাশাপাশি সমাজের যাবতীয় বৈষম্য নিরসনে প্রতিটি ওয়ার্ডকে ১০টি সাব-জোনে ভাগ করে সকল শ্রেণির মানুষকে সম্পৃক্ত করে কমিটি গঠনের তাগিদ দেন মন্ত্রী।

তিনি আরও জানান, খাল খনন প্রকল্পসহ সকল চলমান প্রকল্পের কার্যক্রম মন্ত্রণালয় থেকে নিয়মিত পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হচ্ছে। এ লক্ষ্যে মনিটরিং সেল কাজ করছে। কোথাও অনিয়ম পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

এ ছাড়া, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাকিম বিল্লাহ ফারুকীসহ মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, স্থানীয় সরকার মন্ত্রী চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে বাস্তবায়িত নগরীর টাইগারপাস থেকে পাহাড়তলী রেললাইন পর্যন্ত রাস্তার উদ্বোধন এবং বদ্দারহাট বারইপাড়া হতে কর্ণফুলী পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধন করেন।

জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জেলা পরিষদ ভবনের মূল অংশের নির্মাণকাজ, প্রশিক্ষণপ্রাপ্তদের সেলাই মেশিন প্রদান এবং গৃহহীনদের জন্য জেলা পরিষদের মাধ্যমে নির্মিত ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ