1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঘোর বিপদে দ. আফ্রিকা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২ ৭:৪৪ pm

তাসকিন আহমেদ যেন আজ সেঞ্চুরিয়নে রীতিমতো আগুনই ঝরাচ্ছেন। এর আগে দুই ওভারে ভেরেইনা, ইয়ানেমান মালানকে ফিরিয়ে কাঁপন ধরিয়েছিলেন দক্ষিণ আফ্রিকানদের বুকে। এবার ডোয়াইন প্রিটোরিয়াসকে নিজের তৃতীয় শিকার বানালেন তিনি। তাতে দক্ষিণ আফ্রিকা পড়ে গেছে ঘোর বিপদেই।

ইনিংসের ২৫তম ওভার করতে আসা তাসকিন আহমেদ বলটা ফেলেছিলেন ব্যাক অফ লেন্থে। অফস্টাম্পের অনেক বাইরে ছিল বলটা। সেটা তাড়া করে বসেন ডোয়াইন প্রিটোরিয়াস। তবে তার শরীর যায়নি বলের লাইনে, কেবল হ্যান্ড-আই কোঅর্ডিনেশনেই বলটা সপাটে আছড়ে ফেলতে চেয়েছিলেন বাউন্ডারির বাইরে।

সেই ভাবনায় সফল হননি দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার। ব্যাটের বাইরের কোণায় লেগে তা গিয়ে জমা পড়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে। ৩০ বলে ২০ রান করে বিদায় নেন প্রিটোরিয়াস। ৩ উইকেট জমা পড়ে তাসকিনের ঝুলিতে। দক্ষিণ আফ্রিকা হারিয়ে বসে তাদের ৬ষ্ঠ উইকেট, পড়ে ঘোর বিপদে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ