
আমার কবিতারা কেন বঞ্চিত হয়
আমি চোখের জলে লিখে যাই কবিতায়
কবিদের কবিতারা কেন নিভৃতে কেঁদে যায়!
কবিতার পরশে আসে প্রেমেরই সফলতা
কাঁঠালচাপা বেলী আর হাস্নাহেনার স্নিগ্ধতা
কবিতা ছাড়া প্রেম পায় কি কখনো পরিপূর্ণতা?
ঐ অসম সুন্দরী কবিতারা দারুণ কষ্ট পায়
আড়ালে এক চিলতে চোখের জল ফেলে যায়
বহ্নিঘাত কান্নাঝরা হৃদয়ের ক্ষত বিরহ যন্ত্রণায়!
কবিতারা অগোচরেই ছটফট করে বোবা কান্নায়!
নিরবে তাঁরা অশ্রু ঝরায় তাকি দেখেছো কখনো হায়?
তাইতো কবির সৃজনশীল লিখনীতে কান্না ঝরা শব্দ!
মুখর এ মনটা হয়ে যায় নিঝুম অবশেষে নিথর নিস্তব্ধ!
তাই এসো! কবির কবিতারা হাসুক পদ্য গানে ছড়ায়!
স্নিগ্ধ শুভ্র শব্দচয়নে কবিতারা পাবে মুগ্ধতা কবিতায়!
তবুও কবি’র কলমে
নিরাশার সমাপ্তিরা স্বার্থকতায় ফিরুক না অসমাপিত প্রেমে
অনাগত কিছু প্রশ্ন রেখে গেলাম কবিতারা ঘোর অমানিশায়
আসন্ন অমর একুশে বইমেলায়!