1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
তবে স্বীকৃতি নাই

গ্রামীণ অর্থনীতিতে নারী কৃষকের ব্যাপক অবদান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ৯:০৪ pm

নারীর পরম যত্নে, পরিচর্যায় এদেশের আঙ্গিনায় বেড়ে উঠছে শাকসবজি। পরিবারের সদস্যদের সঙ্গে ক্ষেতে ফসল বুনছে, ফসল কাটছে। শুধু তা-ই নয়, প্রক্রিয়াজাতকরণ ও পরিবহনেও নারীরা এগিয়ে আছে পুরুষের মতোই। অনেকসময় তারা ফসল উৎপদানে মাঠে যেমন কাজ করেন, তেমনি মাঠের বাইরে উৎপাদন কাজেও তারা প্রধান ভূমিকা রাখেন। দেশের গ্রামীণ অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ প্রতি বছর বাড়ছেই।

অবাক হলেও সত্যি যে, শুরু থেকেই, পারিবারিক কৃষিতে নারীর জয়জয়কার। অথচ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পুরুষ কৃষকের জন্য সুনির্দিষ্ট ডাটাবেজ থাকলেও নারী কৃষকের ডাটাবেজ নেই। নারীরা মজুরি পান পুরুষের অর্ধেক। বর্তমানে নারীরা জলবায়ু সঙ্কটের সামনের সারিতে অবস্থান করছে। কোভিড -১৯ এর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় তারা ক্ষুধার্ত থাকছেন, তাদের শিশুরা যাতে নিয়মিত খেতে পারে তার জন্য নিজেরা কম খেয়ে থাকছেন। পাশাপাশি লিঙ্গ-ভিত্তিক সহিংসতার মাত্রা বেড়ে চলেছে। সম্প্রতি একশনএইডের এক গবেষণায় দেখা গেছে, কোভিড -১৯ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপগুলো কিভাবে আফ্রিকা ও এশিয়া মহাদেশের ১৪ টি দেশের ক্ষুদ্র নারী কৃষকের জীবনকে প্রভাবিত করেছে তা উঠে এসেছে। বাজার বন্ধ, যাতায়াতে নিষেধাজ্ঞা ও খাদ্যের দাম বাড়ায় গ্রামীণ জনগোষ্ঠীর উপর নেতিবাকক প্রভাব ফেলছে এবং তা পরবর্তী ফসল মৌসুমের চাষাবাদকেও ক্ষতিগ্রস্ত করছে।
অথচ সরকারি-বেসরকারি বিভিন্ন সমীক্ষা বলছে, নারীর শ্রমশক্তির মধ্যে ৬৮ শতাংশই কৃষি, বনায়ন ও মৎস্য খাতের সঙ্গে জড়িত। গ্রামীণ নারীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনের নেতাদের মতে, বাংলাদেশের বিশ্বব্যাপী সুনাম অর্জনের পেছনে গ্রামীণ নারীদের বিশাল অবদান থাকা সত্বেও তা স্বীকার করা হয় না বা স্বীকৃতি দেওয়া হয় না।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ বলেন, কৃষি উৎপাদনের মূল কাজের সঙ্গে জড়িত থাকলেও বাজার ব্যবস্থার সঙ্গে সীমিত সংযোগের কারণে কৃষক হিসেবে নারীর স্বীকৃতি যেমন নেই, তেমনি কৃষিপণ্য উৎপাদনে সরাসরি সম্পৃক্ত থেকে নারী যে ভূমিকা পালন করে থাকে সেটিও স্বীকৃতির বাইরেই থেকে যায়। তাই কৃষিকাজের নানা পর্যায়ে বাজার ব্যবস্থার সঙ্গে নারীর সংযোগ ঘটাতে পারলে কৃষিকাজে তাদের অবদানের স্বীকৃতি যেমন হবে, পাশাপাশি কৃষিতে নিয়োজিত নারীর দক্ষতা, কৃষি উৎপাদনে তার ভূমিকা বাড়বে, আবার নারীর ক্ষমতায়নে বিশেষ অবদান রাখবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী, দেশে কৃষিকাজে নিয়োজিত শ্রমশক্তির সংখ্যা ২ কোটি ৫৬ লাখ। এর মধ্যে নারী ১ কোটি ৫ লাখের বেশি। যদিও জাতীয়ভাবে নারী কৃষকদের ‘কৃষক’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়নি, তারপরও এ সংখ্যাটা অনেক। কৃষিকাজের ২১টি ধাপের মধ্যে নারীরা ১৭টি ধাপের কাজ করে। তবুও নারীরা কৃষক হতে পারেননি।

রাইট টু ফুড এ্যান্ড নিউট্রিশন ওয়াচ ২০১৯ এর তথ্যমতে, বিশ্বব্যাপি যে পরিমাণ সবজি উৎপাদিত হয় তার প্রায় ৮০ ভাগই আসে গ্রামীণ নারীদের মাধ্যমে উৎপাদিত পারিবারিক কৃষি বা হোম গার্ডেন হতে। যার সম্পূর্ণটাই জৈব বা বিষমুক্ত ও নিরাপদ। বাংলাদেশে গৃহস্থালির কাজ ছাড়াও ৪০ ভাগ নারী শাক-সবজি চাষ, ৭৪ ভাগ নারী হাঁস-মুরগী পালন, গবাদি পশুপালন এবং মাঠে ফসল উৎপাদনের জন্য জমি তৈরি করা, জমিতে বীজ বপন, সেচ দেয়া, চারা রোপন, সার কীটনাশক ছিটানো, ফসল কেটে ঘরে তোলাসহ সব কাজই করছেন। অনেক সময় নারীরা পুরুষের চেয়েও বেশি কাজ করে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারহা তানজীম তিতিল বলেন, গ্রামীণ সমাজে কৃষি কাজকে নারীর প্রাত্যহিক কাজের অংশ বলে বিবেচনা করা হয়। এ কারণেই নারীর অংশগ্রহণ বাড়লেও কমছে না মজুরি বৈষম্য।

এমনই এক পরিস্থিতিতে গত বৃহস্পতিবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘জৈবকৃষি তথা বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদনে কিষাণীর অবদান এবং কৃষিতে নারী কৃষকের কাজের স্বীকৃতি চাই’। দিবসটি উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন সংগঠন। এ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বৈষম্য ও অবমূল্যায়ন নয়। রাষ্ট্রে, পরিবারে ও সমাজে নারীর কাজকর্ম, ভূমিকা ও অবদানের যথাযথ মূল্যায়ন করার লক্ষ্যে ২০০৭ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারন পরিষদের সভায় ১৫ অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। জৈবকৃষি তথা পরিবেশবান্ধব উপায়ে চাষাবাদ, গ্রামীণ উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা বা বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনও দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে গ্রামীণ নারীদের অবদানের স্বীকৃতি স্বরূপ জাতিসংঘের সাধারণ পরিষদ তার রেজুলেশন নং ৬২/১৩৬ এর মাধ্যমে গ্রামীণ নারী দিবসটি উৎযাপনের সিদ্ধান্ত নেয়। এরপর ২০০৮ সাল থেকে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো ১৫ অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস হিসেবে পালন করে আসছে।

উন্নয়ন ধারা’র ডেপুটি কো-অর্ডিনেটর (এ্যাডভোকেসি এন্ড লবি) সরদার মো. জাহাঙ্গীর হোসেন জানান, জৈব কৃষিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করা। আর এ জৈব সার তৈরির প্রধান কারিগর ও উৎস হল গ্রামীণ নারীরা। জৈব বালাইনাশক তৈরির কাজটিও গ্রামীণ নারীদের হাতেই শুরু হয়েছে। সুতরাং নারীরাই বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদনের প্রধান সমন্বয়কারী।
ভিন্নবার্তা ডটকম/এমএস/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ