1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে: ক্যান্টিন বয়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১ ২:৫০ pm

দুর্ঘটনা কবলিত এমভি অভিযান-১০ এর ইঞ্জিনরুমের পাশে ক্যান্টিনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে লঞ্চে আগুন লেগেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী কেবিন বয় ইয়াসিন (১৯)।

ইয়াসিন বলেন, ‘লঞ্চের নিচতলার পেছনে ইঞ্জিনরুমের পাশেই ক্যানটিন। সেখানে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় এবং তা দ্রুত ইঞ্জিনরুমে ছড়িয়ে পড়ে।’

তিনি আরও বলেন, ‘সেখানে রাখা ১৩ ব্যারেল ডিজেল আগুন বাড়িয়ে দেয়। ইঞ্জিনরুম থেকে আগুন চলে যায় ডেকের দিকে।’

‘ডেকের জানালার পর্দায় লেগে তা দোতলায় ছড়িয়ে পড়ে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সেখানে প্রথমে পারটেক্স বোর্ডের সিলিংয়ে আগুন লাগে। দোতলায় একটা চায়ের দোকান ছিল। ওই দোকানের সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আরও তীব্র হয়।’

‘এভাবে পুরো লঞ্চটি আগুনে পুড়ে যায়’ বলে মন্তব্য করেন ইয়াসিন।

ইয়াসিন আরও বলেন, ‘আগুন লাগার পর ডেকের যাত্রীরা তা নেভানোর চেষ্টা করেন। কেউ কেউ নদীতে লাফ দেন।’
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ