1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গৌরীপুরে মেছো বাঘের দুটি শাবক উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২ ৪:১০ pm

ময়মনসিংহের গৌরীপুরে মেছো বাঘের দুটি শাবক উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার লামাপাড়া গ্রামের মো. মোশারফ হোসেনের নেপিয়ার ঘাসের বাগান থেকে এই দুই শাবক উদ্ধার করে স্থানীয় বন বিভাগের লোকজন।

স্থানীয় মোশারফ হোসেন জানান, বাগানে ঘাস কাটতে গেলে তিনি প্রথমে একটি মেছো বাঘের শাবক দেখতে পান। এর কিছুক্ষণ পর আরও একটি শাবক দেখতে পান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় শাবক দুটিকে খাঁচাবন্দি করতে সক্ষম হন। মেছো বাঘের শাবক আটকের খবর পেয়ে গৌরীপুর বন বিভাগের বন রক্ষক মিলন কস্তা ঘটনাস্থল থেকে শাবক দুটি উদ্ধার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, বন্য প্রাণী সংরক্ষণ বন বিভাগের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। উদ্ধারকৃত দুটি শাবক শেরপুর বন বিভাগের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে অবমুক্ত করা হবে।

ভিন্নবার্তা ডটকম/আর

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ