
নতুন চেহারায় ফেসবুকে দেখা গেল অনন্ত জলিলকে। নিজের ভেরিফায়েড ফেসবুকে ছবি পোস্ট করেছেন অনন্ত। সাত বছর যাবত অনন্ত জলিলকে দাড়ি গোঁফের লুকে দেখা গেছে। এরপরে হুট করেই চেহারার পরিবর্তন। দাড়ি ছেঁটে ধর্মীয় বক্তার সমালোচনা কানে না নিয়ে রাখলেন গোঁফ। গণমাধ্যমে তাকে নিয়ে সালমান ফারসির বক্তব্য প্রকাশ হওয়ার পরদিনই নতুন এই লুকে দেখা গেল অনন্ত জলিলকে।
জানা গেছে, জলিল তার নতুন ছবি ‘নেত্রী- দ্য লিডার’ ছবির জন্য এই লুক নিয়েছেন। দাড়ি ফেলে দিয়ে এখন শুধু তাকে গোঁফে দেখা যাবে।
ছবিটির শুটিং চলাকালীন এবং মুক্তি পর্যন্ত এ লুক বজায় রাখবেন অনন্ত জলিল-এমনটাই জানা গেছে। লুক প্রকাশের পর মন্তব্যের ঘরে এসেছে নানা রকম মন্তব্য। কেউ কেউ করছেন প্রশংসা করছেন, আবার কেউ সমালোচনা। অনন্ত জলিল এসবকে একেবারেই পাত্তা দিচ্ছেন না।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ