1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২ ১০:২৫ am

পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের হাটহাজারীতে জান্নাতুল ফেরদৌস (৩২) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ফোজদার আলী ফকিরের হাট নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ জান্নাতুল ফেরদৌস দুই সন্তানের জননী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী শফিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহরাওয়ার্দী।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

নিহত গৃহবধূর ভাই মো. ফোরকান  বলেন, আমার বোনকে বিয়ের পর থেকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। শফি দেশের বাহিরে থাকাকালেও তার বড় বোন আর ভাই মিলে বিভিন্ন সময় আমার বোনকে মারধর করতেন। এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিশও হয়। সর্বশেষ গত রাতে আমার বোনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় শফি। পরবর্তীতে বোনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে বাড়িতে আসে। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান ফোরকান।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ