1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গুরুতর নয় মুশফিকের কাঁধের ইনজুরি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ১২:২৯ am

বিসিবি প্রেসিডেন্টস কাপের লিগ পর্বের শেষ ম্যাচে গতকাল বুধবার তামিম একাদশের বিপক্ষে কাঁধে ব্যাথা পেয়েছিলেন মুশফিকুর রহিম। তবে তার ইনজুরিটি খুব বেশি গুরুতর নয় বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানিয়েছেন, শারীরিকভাবে ভালো আছেন মুশফিক। আজ টিম হোটেলে তার দীর্ঘক্ষণ সাঁতারের সেশন ছিল।

আজ বৃহস্পতিবার মুশফিকের ইনজুরি পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তিন চিকিৎসক জুলিয়ান কালেফাতো, বায়েজিদুল ইসলাম খান ও শাওন। মুশফিকের কাঁধে স্ক্যানের প্রয়োজন রয়েছে এমনটা মনে করছেন না তারা। দেবাশীষ চৌধুরী বলেন, ‘ফিজিওরা আমাকে বিস্তারিত প্রতিবেদন পাঠিয়েছে।’

তিনি আরও বলেন, ‘মুশফিক এখন ভালো আছে। সে আজ সাঁতার সেশন করেছে। কোনো চিড় বা ক্ষত হয়নি, তাই স্ক্যানের প্রয়োজন নেই। তবে আজ সন্ধ্যায় তাকে আবারো পর্যবেক্ষণ করা হবে। আমাদের বিদেশি ফিজিওরা তাকে দেখে সিদ্বান্ত নেবে।’

এই টুর্নামেন্টে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন নাজমুল একাদশের হয়ে খেলেছেন মুশফিক। গতকালে ম্যাচে পেসার আল-আমিন হোসেনের বলে তামিম একাদশের ব্যাটসম্যান ইয়াসির আলির ক্যাচ ধরতে গিয়ে তিনি কাঁধে ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন। ক্যাচটিও ধরতে পারেননি। আগামীকাল শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা পিছিয়ে গেছে রবিবারে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ