1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২ ১২:১৯ pm

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় অজ্ঞাতনামা গাড়িচাপায় ফিরোজ মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) সকাল ১০ টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত ফিরোজ মিয়া সদর উপজেলার অরঙ্গবাদ এলাকার মজিবর রহমানের ছেলে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সকালের দিকে অজ্ঞাতনামা গাড়ীর চাপায় ঘটনাস্থলেই ফিরোজ মিয়া মারা যান এবং সঙ্গে থাকা আরো দুই জনের অবস্থা আশংকাজনক হওয়াতে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটি আটকের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন এই ওসি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ