1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ১০:৫৫ am

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী দুই যুবক মারা গেছেন। শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নওগাঁ জেলার মহাদেবপুর থানার বাগদানা গ্রামের মোশারফ হোসেনের ছেলে রিছান (২৩) ও একই গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে মো. জাকারিয়া (২২)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার এসআই মো. ফারুক হোসেন জানান, শুক্রবার রাত ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় ফ্লাইওভারের নিচে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী দুই যুবক ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, তারা গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকা থেকে ভোগড়া চৌধুরী বাড়ি এলকার বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তবে কিসের সাথে, কিভাবে দুর্ঘটনা হয়েছে, তা জানা যায়নি।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ