
গাজীপুরে সাড়ে ৩ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে সোমবার ভোররাতে নাজমুল হোসেন (২২) নামে এক পোশাক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
নাজমুল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ফলগাছা এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে।
জিএমপি’র কাশিমপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম মামলার উদ্ধৃতি দিয়ে জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জের মাতাব্বর পাড়া এলাকার আরিফ মাতাব্বরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় এক কারখানায় চাকরি করে নাজমুল। একই বাড়িতে সাড়ে ৩ বছরের মেয়ে সন্তানকে নিয়ে ভাড়া থাকেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বলরাম এলাকার একটি পরিবার। পাশাপাশি গ্রামে বাড়ি হওয়ায় ওই পরিবারের সঙ্গে শহিদুলের সখ্যতা গড়ে উঠে। এর সুবাধে শিশুটি নাজমুলের কক্ষে যাতায়াত করতো। শনিবার সকালে নাজমুল প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার কক্ষে ডেকে নিয়ে যায় এবং যৌন নিপীড়ন করে। এদিকে মেয়েকে দেখতে না পেয়ে শিশুটিকে খুঁজতে থাকে তার মা। একপর্যায়ে তিনি নাজমুলের কক্ষে গিয়ে শিশুটির সন্ধান পান। এ ঘটনায় যৌন নিপীড়নের অভিযোগে শিশুটির বাবা জিএমপি’র কাশিমপুর থানায় মামলা দায়ের করেন। সোমবার ভোররাতে পুলিশ অভিযুক্ত নাজমুলকে মাতাব্বর পাড়া হতে গ্রেফতার করে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ