1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গাজীপুরে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২ ১:৪৯ pm

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জয়দেবপুর বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার সকাল সাড়ে ৭টায় পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের জয়দেবপুর ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ভেতর এ আগুন লাগে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

উপকেন্দ্রে কর্মরত বিদ্যুৎ সরবরাহকারী আনন্দ কুমার ঘোষ জানান, রবিবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ১১ কেবি ব্রেকার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। ফলে ১১ কেবি বোল্টের পাঁচটি ব্রেকার সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। ঘটনার সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিকল্পভাবে কিছু এলাকায় বিদ্যুৎ চালু করা হয়েছে। যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ রয়েছে, তা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, সকাল সাড়ে ৭টায় জয়দেবপুর বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, আগুন লাগার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে অগ্নি নির্বাপণের কাজ করা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ