1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গাজীপুরে নারী মাদক কারবারিসহ আটক ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ১:৪৪ am

গাজীপুরের পূবাইল নাগদা ব্রীজের উত্তরপাশে বিপুল পরিমাণ ইয়াবা বিক্রয়ের সময় নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পূবাইল থানা পুলিশ। আটককৃতরা হলেন তুহিন খান (৩২) ও তাসলিমা বেগম (৩৫)। ঘটনাটি ঘটেছে গত রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মাদক আইনে মামলা শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মাদক কারবারিরা ওই এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার এএসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় তুহিন খান ও তাসলিমাকে হাতে নাতে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে একহাজার ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ