1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গাজীপুরে টিকা নেয়ার পর ১০-১৫ শ্রমিক অসুস্থ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ ২:০০ pm

গাজীপুরের মৌচাক এলাকার সাদমা ফ্যাশন নামের পোশাক কারখানায় টিকা দেয়া শুরু করার পরে গণহারে অসুস্থ হয়ে পড়েন শ্রমিকরা। তাদের অনেককেই নেয়া হয়েছে হাসপাতালে। এ ঘটনায় টিকা কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ রাখা হয়।

গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার মো. খায়রুজ্জামান জানান, ওই কারখানায় আজ সকালে মডার্নার দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম শুরু করা হয়। ঘণ্টাখানেক টিকা কার্যক্রম চলার পর শ্রমিকরা অসুস্থ হতে থাকে। এতে তাৎক্ষণিকভাবে টিকা কার্যক্রম বন্ধ করা হয়।

ধারণা করা হচ্ছে, মনস্তাত্ত্বিক কোন কারণে তারা অসুস্থ হতে পারে এবং দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, ১০ থেকে ১৫ জন শ্রমিক অসুস্থ হয়েছেন।

এদিকে শ্রমিকরা জানিয়েছেন, টিকা নেওয়ার পর পরই তারা অসুস্থ হতে থাকে। তাদের দাবি, অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ