
পুলিশের এএসপি আনিসুল করিম শিপনের দাফন আজ সকাল সোয়া ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশন গোরস্থানে সম্পন্ন হয়েছে। এর আগে গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে সকাল সাড়ে ৮টার দিকে নিহতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো: আজাদ মিয়া, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: আমানত হোসেন খান, নিহতের বাবা মো: ফাইজ উদ্দিন, আত্মীয় স্বজন, এলাকাবাসী অংশ নেন।
সোমবার রাজধানীর আদাবরে ‘মাইন্ড এইড’ নামের একটি মানসিক রোগ নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে গিয়ে পুলিশ কর্মকর্তা আনিসুল করিম শিপনের রহস্যজনক মৃত্যু হয়। প্রয়াত আনিসুল করিম বরিশাল মহানগর ট্রাফিক পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস