1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গর্তে পড়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ ১০:২৪ pm

খেলতে গিয়ে গর্তে পড়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।গাইবান্ধার সুন্দরগঞ্জে শুক্রবার (১৯ মার্চ) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে এ ঘটনা ঘটে।

সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামের মাসুদ মিয়ার ছেলে হযরত আলী (৭) ও আবির (৫ ) এবং শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া (৩)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার দুপুর থেকে তারা নিখোঁজ ছিল। বিকেলে বাড়ির পাশের গর্ত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত (ওসি) বুলবুল ইসলাম বলেন, ওই শিশুদের বাড়ির সামনের রাস্তা সংস্কারের কাজ চলছিল। রাস্তার সংস্কার কাজে মাটি তোলার পর গর্ত সৃষ্টি হয়। বিকেলে ওই তিন শিশু রাস্তার পাশে খেলার সময় সেই গর্তে পড়ে যায়। সেখানে মাটি চাপা পড়ে তারা। পরে বিভিন্ন খানে খোঁজাখুঁজির পর ওই গর্ত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ