1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গফরগাঁওয়ে বিট পুলিশিং সভায় স্কুল শিক্ষক-শিক্ষার্থীদের সাথে ওসি’র মতবিনিময়

তফাজ্জল হোসেন, গফরগাঁও
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ১০:৫০ pm

ময়মনসিংহের গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বিট পুলিশিং সভায় উপজেলার দুটি স্কুলে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেন।
গতকাল মঙ্গলবার (২৮ জুন) দুপুরে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ উপজেলার রাবেয়া বহুমূখী উচ্চ বিদ্যালয় ও দীঘা উচ্চ বিদ্যালয় হলরুমে বিট পুলিশিং সভায় উপস্থিত হয়ে শিক্ষকমন্ডলী ও ছাত্র- ছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে। তিনি উপস্থিত ছাত্রীদেরকে অপ্রাপ্ত বয়সে কোন সম্পর্কে না জড়ানোসহ ইভটিজিং ও মোবাইল ফোন ব্যবহার বিষয়ে সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন এবং মাদক ও বাল্য বিয়ে রোধকল্পে ছাত্রীদেরকে শপথ করান। এ সময় পাঁচুয়া রাবেয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, দীঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শিদ উদ্দিন ফকির, শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ