
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ শুক্রবার বিকেলে গফরগাঁও উপজেলা জাতীয় পার্টির দু’টি গ্রুপ পৃথক স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।পৌর শহরে ষ্টেশন রোড এলাকায় রাজধানী রেস্টুরেন্টে জাতীয় পার্টির(জিএম কাদের) এবং রেলওয়ে ষ্টেশনের দলীয় কার্যালয়ে (রওশন এরশাদ)গ্রুপ পৃথক পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
রাজধানী রেস্টুরেন্টে (জিএম কাদের) গ্রুপের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখানে,জাতীয় পার্টি কেন্দ্রিয় কমিটির যুগ্ন-সাংগঠনিক সম্পাদক ও গফরগাঁও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবু সাদেক সর্দার বাদল,সদস্য সচিব অধ্যাপক নাজমুল হক,পৌরসভা জাতীয় পার্টি সভাপতি মো: হেলাল ফকির,সাধারণ সম্পাদক আবু শাহিদ ভুঁইয়া ও জাপা নেতা মোশারফ হোসেন প্রমূখ। অপর দিকে রেলওয়ে ষ্টেশন দলীয় কার্যালয়ে (রওশন এরশাদ)গ্রুপের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জাপা আহবায়ক মজিবুর রহমান,সদস্য সচিব সাইফুল আলম,যুগ্ন আহবায়ক সোরহাব উদ্দিন লিটন,যুব সংহতির কেন্দ্রিয় নেতা আলানিন সোহান ও জাপা নেজা আসাদুজ্জামান আসাদ (সাবেক মেম্বার) প্রমূখ।
ভিন্নবার্তা/এমএসআই