1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গণহত্যার রক্তাক্ত ধাপ পেরিয়ে মাথা উঁচু করে আছে বাংলাদেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১ ৫:৪৯ pm

১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে নিরস্ত্র বাঙালিদের ওপর তখনকালীন পশ্চিম পাকিস্তানের নারকীয় হত্যাযজ্ঞের কথা ভুলতে পারেনি বাঙালি। আর তাই স্বাধীনতার রজতজয়ন্তীর প্রাক্কালে এ শোকাবহ দিনটিকে বিশেষভাবে স্মরণ করছে। দুই বাংলার জনপ্রিয় জয়া আহসানও স্মরণ করলেন ইতিহাসে ঘৃণিত ও বর্বরোচিত এই দিনটিকে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে জয়া আহসান লিখেছেন, চরমতম নিষ্ঠুরতায় ঠিক আজকের দিন থেকে পাকিস্তানিরা শুরু করেছিল গণহত্যা, বাঙালিদের বিরুদ্ধে, ঠিক ৫০ বছর আগে। ২৫ মার্চের সেই হত্যাযজ্ঞের নাম ওরা দিয়েছিল ‘অপারেশন সার্চলাইট’, কিন্তু দেশজুড়ে ঢেলে দিয়েছিল মৃত্যুর ঘন অন্ধকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরা হত্যা করল শিক্ষক আর ছাত্রদের, অগুনতি নিরস্ত্র মারল সারা দেশে। এরপর নয়টি মাস ধরে চলল গুলি, অগ্নিকাণ্ড, ধ্বংসযজ্ঞ, ধর্ষণ।

দেশের আনাচে–কানাচে ওরা গঠন করল শান্তি কমিটি। কে মুক্তির জন্য তৃষ্ণার্ত, কে বাঙালির জন্য স্বাধীন মাটির স্বপ্ন দেখে, কে মাকে বাঁচাতে হাতে অস্ত্র নিয়েছে, কে আমার ধর্মের নয়- তাদের নিশ্চিহ্ন করার জন্য পাড়ায়-পাড়ায়, গ্রামে-গ্রামে হন্যে হয়ে ঘুরতে লাগল ওরা।

আর একাত্তরের শেষে পাকিস্তানিরা যখন বুঝল ওদের নিয়তি পরাজয়, জেনারেল রাও ফরমান আলী তালিকা করল এ দেশের সেরা মানুষদের। স্বাধীন বাংলাদেশকে নক্ষত্রহারা করার জন্য তালিকা ধরে ধরে হত্যা করল বুদ্ধিজীবীদের।

আজ সেই গণহত্যা দিবস। গণহত্যার রক্তাক্ত ধাপ পেরিয়ে মাথা উঁচু করে আছে বাংলাদেশ। যে জনতা মুক্তির স্বপ্নে মৃত্যুকে পেরিয়ে যাওয়ার সাহস দেখায়, গণহত্যার কী সাধ্য তাকে নিশ্চিহ্ন করে। শহীদদের অনন্ত শ্রদ্ধা।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ