
ফতুল্লার মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির গণশুনানিতে ১৮ জন প্রত্যক্ষদর্শী অংশগ্রহণ করেছেন। তারা সেই রাতের ঘটনার বর্ণনাসহ বিভিন্ন বিষয়ে তথ্য দিয়েছেন।
সোমবার বিকালে গণশুনানির বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা বেবী।
তিনি বলেন, ‘সোয়া তিন ঘণ্টায় ১৮ জন গণশুনানিতে অংশগ্রহণ করেন। যারা আসবেন প্রত্যেকেরই কথা আমরা শুনব। সেই রাতের ঘটনার বর্ণনাসহ বিভিন্ন বিষয়ে তারা জানিয়েছেন। তদন্তের স্বার্থে এগুলো প্রকাশ করা যাচ্ছে না।’
৪ সেপ্টেম্বর রাতে এশার জামাত শেষে ফতুল্লার তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ