1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ ১০:৩৮ pm

সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক ওই দুর্ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামে।

শিশু দুটি ওই গ্রামের মোস্তফার মেয়ে সানিয়া (৮) ও সুরুজ আলীর মেয়ে আলিমা (৫)।

জানা গেছে, সোমবার বিকালে স্থানীয় পাঁন্ডারখালের (মরা সুরমা) পাড়ে খেলতে যায় শিশু দুটি। দৌড়াদৌড়ির (গোল্লাছুট) একপর্যায়ে হঠাৎ পা পিছলে খালের পানিতে পড়ে ডুবে যায় একজন। তাকে উদ্ধার করতে খেলার সাথী অপর শিশুটিও তাৎক্ষণিক পানিতে নামলে সেও অথৈ জলে তলিয়ে যায়।

অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৬টার দিকে শিশু দুটির হাত খালের পানিতে ভাসতে দেখেন তাদের পরিবারের লোকজন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ