1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

খেলতে গিয়ে দুই ভাই নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩৭ pm

শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে মাসুম (৩) ও রাব্বি (৩) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। তারা রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা গ্রামের আসমত আলীর ও আজগর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পানিহাটা গ্রামের আসমত আলী ও আজগর আলী সহোদর ভাই। শিশু মাসুম ও রাব্বি তাদের ছেলে। মঙ্গলবার বিকেলে তারা একসঙ্গে বাড়ির পাশে মাঠে খেলতে যায়। একসময় তারা সবার অজান্তে প্রতিবেশী দুলাল মিয়ার পুকুরে গোসল করতে নামে।

এদিকে মাসুম ও রাব্বির পরিবারের লোকজন তাদের খোঁজ করতে থাকে। একপর্যায়ে ওই পুকুর থেকেই মাসুম ও রাব্বিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে তারা। পরে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে রামচন্দ্রকুড়া ইউপি সদস্য আব্দুল জব্বার গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, একই বাড়িতে দুই শিশুপুত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ