1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১ ২:৩২ pm

খুলনা রূপসা উপজেলায় স্ত্রী মরিয়ম বেগমকে (২৫) হত্যার পর লাশ পু‌ড়ি‌য়ে গু‌মের মামলায় স্বামী র‌ফিক শেখ‌কে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খুলনার জেলা ও দায়রা জজ‌ মো. ম‌শিউর রহমান চৌধুরী আজ রোববার বেলা ১১টায় এ আদেশ দেন।

আদালত আসামি মো. রফিক শেখ ৩০২ ধারায় মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জ‌রিমানা এবং ২০১ ধারায় সাত বছ‌রের সশ্রম কারাদণ্ডসহ ২৫ হাজার টাকা জ‌রিমানার আদেশ দেন।

গত বছর ১৬ আগস্ট মামলা হওয়ার পর বিচারকাজ শুরুর নয় কার্যদিবসে আজ এ রায় ঘোষণা হলো।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এনামুল হক জানান, ২০২০ সা‌লের ১২ আগস্ট ম‌রিয়ম বেগম নি‌খোঁজ হন। এরপর ১৫ আগস্ট রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের দিপক দাসের পানের বরজে গর্ত থেকে তাঁর মৃত‌দেহ উদ্ধার ক‌রে পু‌লিশ। মাথায় আঘাত ক‌রে হত্যার পর লা‌শের প‌রিচয় গোপন কর‌তে পে‌ট্রোল ব্যবহার করে আগু‌নে পু‌ড়ি‌য়ে ম‌রিয়ম বেগমকে ওই স্থা‌নে ফে‌লে দেওয়া হয়।

এ ঘটনায় গত বছরের ১৬ আগস্ট নিহ‌তের মা জা‌লিমা বেগম বা‌দী হ‌য়ে রূপসা থানায় মামলা ক‌রেন। আসামি মরিয়মের স্বামী মো. র‌ফিক শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকা‌রো‌ক্তিমুলক জবানব‌ন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহাবু‌দ্দিন গাজী গত বছরের ৩১ ‌ডি‌সেম্বর মো. র‌ফিক শেখকে অভিযুক্ত ক‌রে আদালতে অভিযোগপত্র দা‌খিল ক‌রেন।

আইনজীবী এনামুল হক জানান, করোনার কারণে আদালত বন্ধ থাকার পর এ বিচারকাজ শুরুর নয় কার্যদিবসের পর আজ এ রায় ঘোষণা করা হয়। মোট ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জন আদালতে সাক্ষ্য দেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ