1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

খুলনায় বিএনপির কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, মঞ্জুসহ আহত ১২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ২:০২ pm

খুলনায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুসহ ১৫-২০ জন আহত হয়েছন।

চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশ এ লাঠিচার্জ করে। এসময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করেন।

তিনি বলেন, পুলিশের বাধা উপেক্ষা করে নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে আজ সোমবার বেলা ১১টায় বিক্ষোভ কর্মসূচি শুরু করে বিএনপি। পরে মৃদু লাঠিচার্জ করে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এদিকে বিএনপির নেতাকর্মীরা দাবি করেছেন, পুলিশের লাঠিচার্জে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, নগর বিএনপির সহ-সভাপতি মীর কায়সেদ আলীসহ দলের ১২-১৪ জন আহত হয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ