1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

খুলনায় নারীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতারের ৪ ঘন্টার মধ্যে আ’লীগ নেতার জামিন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১ ৯:৪৬ pm

মহিলা মেম্বরকে মারপিটের (শ্লীলতাহানি) অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কেএম আলমগীর হোসেনসহ তিনজন ৪ ঘন্টা পর জামিন পেয়েছেন।

খুলনা সদর থানায় দায়ের হওয়া ওই মামলায় তাদের পুলিশ আজই (রোববার) সকালে গ্রেফতার করে।

জানা গেছে, গত ২৮ জুলাই কেএম আলমগীর হোসেনের বিরুদ্ধে মহিলা মেম্বার রিনা বেগমকে মারপিট ও টাকা আত্মসাতসহ নানা অভিযোগের বিষয়ে খুলনা জেলা প্রশাসনের স্থানীয় শাখায় শুনানীর দিন ধার্য ছিল। ওইদিন সকাল সাড়ে ১০ টার দিকে অভিযোগকারী রিনা বেগম জেলখানা ঘাটের টোল প্লাজার সামনে পৌছালে কেএম আলমগীর হোসেনসহ তার সহযোগীরা রিনা বেগমকে গালমন্দ করাসহ মারপিট করে।

এ ঘটনায় তিনি খুলনা থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। বাদী স্থানীয় আওয়ামী লীগ নেত্রী ও বারাসাত ইউনিয়ন ১নং ওয়ার্ড সদস্য রিনা বেগম।

মামলায় আজ রোববার সকালে খুলনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। এরপর খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে জামিন প্রার্থনা করলে তাদের জামিন দেয়া হয়। অপর দুই আসামী হল মিল্টন মুন্সি ও সোহাগ মুন্সি।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ