1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

খুলনার উদ্দেশে হেলিকপ্টারে রওনা হয়েছেন তারেক রহমান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫৩ pm

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় শহর খুলনার উদ্দেশে হেলিকপ্টারে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটে তিনি রাজধানী থেকে রওনা হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে দলটির পক্ষ থেকে জানানো হয়, সোমবার বেলা ১১টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে খুলনায় পৌঁছাবেন তারেক রহমান। সেখানে সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ সংলগ্ন প্রভাতি স্কুল মাঠে দুপুর ১২টায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এরপর দুপুর ১টায় খুলনা থেকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১টা ৪০ মিনিটে যশোরের নতুন উপশহরে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। কর্মসূচি শেষে বেলা ২টা ৪০ মিনিটে পুনরায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

জানা গেছে, বিএনপি চেয়ারম্যানের এই জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অপেক্ষা করছেন। দীর্ঘ ২২ বছর পর খুলনায় সশরীরে এসে তারেক রহমান কী বার্তা দেন, তা নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। বিশেষ করে এই অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ধারণা করছেন, ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি খুলনার দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুটমিলগুলো পুনরায় চালুর বিষয়ে তিনি সুনির্দিষ্ট পরিকল্পনা জানাতে পারেন।

এছাড়া শিল্প-বাণিজ্যের নগরী খুলনা নিয়ে বিএনপি প্রধান নতুন কোনো ঘোষণা দিতে পারেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ