1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

খুবির আবাসিক শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশনের নির্দেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১ ১:২৮ pm

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আবাসিক শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের এ নির্দেশ দেয়া হয়।

বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস বলেন, ইউজিসি থেকে ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে চিঠি দিয়েছে। চিঠির পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিনের জন্য সুরক্ষা অ্যাপে নাম নিবন্ধন করার জন্য আবাসিক শিক্ষার্থীদের বলা হয়েছে।

তিনি আরও বলেন, যারা আগে বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিনের জন্য কাগজপত্র জমা দিয়েছিল তাদেরও দ্রুত সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।

এর আগে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক সব শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সে লক্ষ্যে রেজিস্ট্রারের সই করা এক বিজ্ঞপ্তিতে আবাসিক শিক্ষার্থীদের ভ্যাকসিন নেয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট হলগুলোর প্রভোস্টের কাছে জমা দিতে বলা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আহ্বানে ওই সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের এক হাজার ৫৫৩ জন শিক্ষার্থী করোনা ভ্যাকসিন নেয়ার জন্য আবেদন করেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ