1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

খুনি বলা নিয়ে বাইডেনের উদ্দেশে যা বললেন পুতিন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১ ২:১৮ pm

গত মার্চ মাসে পুতিনকে খুনি বলে মন্তব্য করেন বাইডেন। এ বিষয়ে জানতে চাইলে পুতিন বলেন, তিনি এ রকম অনেক অভিযোগ শুনেছেন। এসব নিয়ে তিনি ভাবেন না।

মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে রুশ প্রেসিডেন্ট বলেন, সবকিছুরই সুবিধা–অসুবিধা রয়েছে। তবে আমি আশা করব, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবেগপ্রবণ হয়ে কোনো পদক্ষেপ নেবেন না।

আমেরিকান টেলিভিশন এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আবেগপ্রবণ হয়ে কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর এএফপি ও রয়টার্সের।

রুশ প্রেসিডেন্ট বলেন, বাইডেন ট্রাম্পের চেয়ে কম আবেগপ্রবণ হবেন। তিনি আরও বলেন, ‘সবকিছুরই সুবিধা–অসুবিধা রয়েছে। তবে আমি আশা করব, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবেগপ্রবণ হয়ে কোনো পদক্ষেপ নেবেন না।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও বলেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কের সবচেয়ে বেশি অবনতি হয়েছে।

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে পুতিনের।

আগামী বুধবার জেনেভায় পুতিন ও বাইডেনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

ট্রাম্প অসাধারণ ও মেধাবী ব্যক্তি ছিলেন

ওই সাক্ষাৎকারে পুতিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে বলেন, ট্রাম্প অসাধারণ ও মেধাবী ব্যক্তি ছিলেন। আর পুতিন আরও বলেন, বাইডেন পেশাদার রাজনীতিবিদ। তিনি ট্রাম্পের চেয়ে অনেকটাই আলাদা।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ