
বরিশালে মুলাদী উপজেলায় খাল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ আগস্ট) উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ খাল থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে মুলাদী থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানিয়েছেন।
তিনি জানান, স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে খবর দেয়। তারা গিয়ে বোরকা পরিহিত ওই নারীর মরদেহ উদ্ধার করেছেন। ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর। লাশের ধরন দেখে মনে হচ্ছে একদিন আগে হত্যার পর ফেলা হয়েছে।
ওসি বলেন, মরদেহের পরিচয় শনাক্ত করতে বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। মরদেহের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী মুলাদী থানার উপ পরিদর্শক (এসআই) জানান, নারীর দুই চোখ খুচিয়ে বের করে নেওয়া হয়েছে। মাথার সামনের দুই পাশে, ঘাড়ে ও নাকের ওপর ও নিচে ধারালো অস্ত্রের ক্ষত জখম রয়েছে।
এসআই হাবিব বলেন, নারীর পরনে পিত্ত রঙের বোরকা, সবুজ রঙের কামিজ ও কালো রঙের পায়জামা পরিহিত ছিল। এক কানের দুল ও এক হাতে চুরি নেই। হাবিবের ধারণা ১৮/২০ ঘণ্টা আগে নারীকে হত্যার পর মরদেহ খালে ফেলা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই