
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে গণ্ডগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বিক্ষোভ সমাবেশে থাকা দলটির নেতাকর্মীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
রোববার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় বিএনপি নেতাদের হস্তক্ষেপে শৃঙ্খলা ফিরে আসলে সভার অন্য বক্তারা বক্তব্য দেন।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে হাতাহাতি
এ সময় নেতারা বলেন, কোনো বহিরাগত যেন উসকানি দিয়ে সভা পন্ড করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।
ভিন্নবার্তা ডটকম/এন