
নেত্রকোনা প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা মেডিকেল কলেজ ছাত্রদলের আয়োজনে এবং ড্যাবের সহযোগিতায় ইপিআই ভবনে বুধবার দুপুরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা সদর–-বারহাট্টা আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আনোয়ারুল হক।
নেত্রকোনা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি নিশাদ ইমনের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা আহমেদ জামিল ইমতিয়াজের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু,বিএনপি নেতা এস,এম মনিরুজ্জামান দুদু,নেত্রকোনা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ ইকরামুল হাসান,ড্যাব নেতা ডাঃ নওশাদ আলম,ডাঃ মাজহারুল আমিন,ডাঃ রেজুয়ানুল হক সায়েম,
ডাঃ আফসানা শাহিন রিটা,নার্সেস এসোসিয়েশানের সভাপতি ফাতেমা বেগম,বিএমটিএ সভাপতি মোঃ জহিরুল ইসলাম তালুকদার প্রমূখ।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপি ও ড্যাবের নেতৃবৃন্দসহ নেত্রকোনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।