1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

খালেদার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল মঙ্গলবার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ ৩:৪০ pm

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে।

রোববার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। স্বাধীনতা ফোরামের উদ্যোগে খালেদা জিয়া ও ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসানসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আগামী মঙ্গলবার দেশব্যাপী ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, আকরামুল হাসান মিন্টু, ছাত্রদলের সভাপতি ফজলুল হক খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ বক্তৃতা করেন।

কয়েকদিন আগেই চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফিরলেও চিকিৎসার জন্য আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার বিকেল পৌনে ৬টায় তিনি হাসপাতালে পৌঁছান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ