1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

খাগড়াছড়িতে সাবেক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১ ১:৫২ pm

খাগড়াছড়ি দীঘিনালায় ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সাবেক কর্মী অমর জীবন চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার ভোরে উপজেলার দীঘিনালা ইউনিয়নের বড়াদম নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক মাচালং এলাকার পূর্ণ কিশোর চাকমার ছেলে।

স্থানীয়রা জানায়, অমর জীবন চাকমা গত দুই বছর আগে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপ থেকে দল ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন এবং দিঘিনালা বড়াদম এলাকায় বিয়ে করে নোয়াপাড়া এলাকায় কাঁচা তরকারি বিক্রি করে জীবন চালাতেন।

শনিবার ভোরে কয়েকজন অস্ত্রধারী যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

দীঘিনালা থানার ওসি একে.এম পেয়ার আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে। ঘটনার সাথে কে বা কারা জড়িত এখনো বিস্তারিত জানা যায়নি। ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ