1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

খন্দকার মাহবুব হোসেন করোনাক্রান্ত হয়ে হাসপাতালে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১ ৯:৫৬ am

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ভর্তি করা হয়েছে।

খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে গণমাধ্যমকে বলেন, জ্বর না হলেও কিছুদিন ধরে কাশি থাকায় সোমবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্যার (খন্দকার মাহবুব) কোভিড-১৯ টেস্ট করেন।

তিনি আরও জানান, বিকেলে রিপোর্ট পজেটিভ আসার পর সন্ধ্যায় ওই হাসপাতালের করোনা ইউনিটে স্যারকে ভর্তি করানো হয়। স্যারের অক্সিজেন লেভেল ভালো আছে, এক্সরে ও ব্লাড রিপোর্টও ভালো। এখন তিনি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন। তিনি দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ