1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ ৭:০৪ pm

ঈশ্বরদীর নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (আরএনপিপি) পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এরপর রূপপুর পারমাণবিক প্রকল্পের নিরাপত্তাসহ বেশ কিছু বিষয় নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

মঙ্গলবার সকালে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে ঈশ্বররদী বিমানবন্দরে অবতরণ করে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে গাড়ি বহর নিয়ে সড়ক পথে প্রকল্প এলাকায় যান। পরে প্রকল্পের ভেতরে এএসই কার্যালয়ের কনফারেন্স রুমে প্রকল্পের রাশিয়ান কর্মকতা, মন্ত্রী পরিষদ সচিব, পুলিশের আইজি, সেনাকর্মকর্তাসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।

এ সময় কেবিনেট সচিব আনোয়ারুল ইসলাম, পুলিশের আইজি বেনজীর আহমেদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (আরএনপিপি) নির্মাণ ঠিকাদার রাশিয়ার রসাটমের এটোমস্ট্রোয় এক্সপোর্ট (এএসই) ও বিভিন্ন পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তাসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপপুর প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ কে বি এম রুহুল কুদ্দুস জানান, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রকল্প পরিদর্শনের বিষয়টি সম্পূর্ণ রূপে সরকারি কর্মসূচি ছিল। পুরো বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করেছেন।

একাধিক সুত্র জানায়, রূপপুর প্রকল্পে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি, কেবিনেট সচিবসহ উর্দ্ধতন কর্মকর্তাদের আগমন উপলক্ষে ঈশ্বরদী থানায় মনোরম পরিবেশ বৃদ্ধি করা হয়, ঈশ্বরদী বিমানবন্দর থেকে রূপপুর প্রকল্প পর্যন্ত সকাল ৯টা থেকে পুলিশি নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়। পুরো ১৫ কিলোমিটার রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে রাখা হয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুর প্রকল্প পরিদর্শন কর্মসূচিতে স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়নি।

তারা জানান, কারো সঙ্গে সাক্ষাৎ করেননি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে মতবিনিময় সভায় আরএনপিপির নিরাপত্তা, নিরাপত্তা ফোর্স বেজ নির্মাণসহ নিরাপত্তামুলক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার বিকেলেই স্বরাষ্ট্রমন্ত্রীসহ সকলেই রূপপুর ত্যাগ করে ঢাকায় ফিরে গেছেন বলে রূপপুর প্রকল্পের সাইট অফিস থেকে নিশ্চিত করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ