1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ক্যাটরিনা-ভিকির বিয়ে নিয়ে ‘দিদির বিস্ফোরক মন্তব্য’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ১০:৩৪ pm

ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়ের প্রস্তুতি জোর কদমে চলছে। বলিউডের এই হবু দম্পতি বিয়েটাকে বিশেষ করতে কোনো দিক এতটুকু ফাঁকফোকর রাখতে চান না। সেরা মিষ্টি, সেরা রসনার পাশাপাশি সেরা মেহেদির আয়োজন করা হচ্ছে ভিকি আর ক্যাটের বিয়েতে।

এমন সময় বিস্ফোরক মন্তব্য করলেন ভিকি কৌশলের তুতো দিদি (খালাতো বোন)। পেশায় চিকিৎসক ভিকির দিদি জানিয়েছেন ‘ভি-ক্যাট’-এর বিয়ের খবর মিথ্যা।

তার ভাষায়, সংবাদমাধ্যম ভিকি এবং ক্যাটরিনার বিয়ের ভুয়া খবর রটাচ্ছে। যদি সত্যিই বিয়ে হয়, আমরা নিজেই জানাব। আমি ভিকির সঙ্গে কথা বলেছি।আমার ভাই জানিয়েছে, ও এই মুহূর্তে বিয়ে করছে না।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ভিকি বা ক্যাটরিনা বিয়ে নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি। তবে শোনা যাচ্ছে, ডিসেম্বরের শুরুতেই রাজস্থানে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হবে তাদের। তার আগেই হবে আইনি বিয়ে।

কিন্তু ভিকির দিদি এখন যা বলছেন, তাহলে কী সব আয়োজন মিথ্যা? প্রেমকে পরিণতি দিতে সাতপাকে বাধা পড়বেন না ভিকি-ক্যাটরিনা? সময় হলে এ প্রশ্নের উত্তর জানা যাবে।

ভিন্নবার্তা ডটকম/আর

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ