1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কোম্পানীগঞ্জে আ.লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১ ১:৪৯ pm

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপ রংমালা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে।

রোববার সকালে অনুষ্ঠিতব্য একই সময়, একই স্থানে উভয়পক্ষ এ কর্মসূচি দেয়ায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী ও ব্যবসায়ী সমাজের মধ্যে বিরাজ করছে চরম আতংক।

মেয়র আবদুল কাদের মির্জা সকাল ১০টায় রংমালা দারুসসুন্নাহ মাদ্রাসায় প্রতিবাদ সভা ডেকেছেন। তার ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলকে সভাপতির পদ থেকে বাদ দিয়ে উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুব রশিদ মঞ্জুকে এডহক কমিটির আহ্বায়ক করায় এ প্রতিবাদ কর্মসূচি দেয়া হয়।

অপরদিকে দিকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে রংমালা দারুসসুন্নাহ মডেল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুনকে অপমান নাজেহাল করার প্রতিবাদে একই সময় একই স্থানে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুব রশিদ মঞ্জু।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর বলেন, পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে জেনেছি। শান্তি শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ