1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কোনো মানবাধিকার লঙ্ঘন করেনি র‌্যাব: ডিজি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১ ৩:৫৪ pm

বঙ্গোপসাগরে গণডাকাতি ও অপহরণের ঘটনায় জেলেদের সঙ্গে মতবিনিময় করেছেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় জেলেদের সঙ্গে কথা বলেন তিনি।

এর আগে দুপুরে পাথরঘাটা নেমে লঞ্চঘাট এলাকায় জেলেদের সঙ্গে কথা বলেন। জেলেরা ডিজির কাছে তাদের সমস্যার কথা তুলে ধরেন।

এসময় মহাপরিচালক বলেন, জলদস্যু মুক্ত সুন্দরবন নিশ্চিত করতে কঠোর অবস্থানে থাকবে র‌্যাব। যারা এখনো দস্যুতার সঙ্গে জড়িত তারা আত্মসমর্পণ করলে র‌্যাব তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেবে। যদি দস্যুতা বন্ধ না হয় তাহলে র‌্যাব কাউকে ছাড় দেবে না।

তিনি বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছে র‌্যাব। কোনো মানবাধিকার লঙ্ঘন করেনি র‌্যাব। দেশের প্রচলিত আইন অনুযায়ী র‌্যাব পরিচালিত হচ্ছে।

প্রসঙ্গত, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাবেক ও বর্তমান ৭ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ