1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কোটচাঁদপুর প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ৪:১৮ pm

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুর ইউনিয়নের দুর্গাকুন্ডু গ্রামের একটি বাগান থেকে নুপুর আক্তার (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশ উদ্ধার করা হয়। নিহত নুপুর আক্তার ওই গ্রামের দুবাই প্রবাসী মোজাম্মেল হক ব্যাপারীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, সকালে দুর্গাপুর গ্রামের গোরস্তানের পাশের একটি বাগানে নুপুর আক্তারের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় এলাকাবাসী। পুলিশ ও পিবিআই সদস্যরা এসে লাশ উদ্ধার করে। নিহতের চোঁখ উপড়ানো ও গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে। নিহত’র মেয়ে শোভা (১৯) খাতুন জানান, তার মা সন্ধ্যার দিকে প্রতিবেশি মুসার বাড়িতে পাওয়ানা টাকা চাইতে যায়। এরপর আর ঠিরে আসেনি। সকালে মায়ের লাশ খুজে পায়।

মেয়ের ধারণা পাওয়ানা টাকা চাইতে গিয়ে তার মা খুনের শিকার হয়েছে। কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নুপুর আক্তার বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। তবে কি কারণে এই হত্যাকান্ড তা তদন্ত করে দেখছে পুলিশ।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ