
কে কেমন চলে একটু দেখি
আমি চলি আমার মতন,
তুমি চল তোমার মতন
মাস্টানরা চলে যেমন তেমন।
কৃষকরা সদা চলে
কৃষকের মতন,
যেন চলে সারা বছর
কৃষিকাজে ভাল ফলন।
কবি ও ছড়াকাররা চলে
কবি ও ছড়াকারের মতন,
যেন চলে তালে তালে
ছন্দ ও মাত্রা গঠন।
সংগীত শিল্পীরা চলে
সংগীত শিল্পীর মতন,
যেন চলে গানে গানে
সুরেলা সুরের গুঞ্জন।
পেশাগত গায়করা চলে
পেশাগত গায়কের মতন,
যেন চলে বাদ্যের তালে
প্রকৃত শিল্পীর অনুকরণ।
প্রকৃত অ়ভিনেতা চলে
অভিনেতার মতন,
যেন চলে কাহিনী অনুযায়ী
অভিনয়ে আকর্ষণ।