1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কৃষক হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ১০:৪১ pm

নেত্রকোনার সদর উপজেলার সাতপাটি গ্রামের চাঞ্চল্যকর কৃষক মতি হত্যা মামলার প্রধান আসামী ওয়াসিম মিয়াকে (৩০) ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

র‌্যাব-১৪ এর অধিনায়ক এম শোভন খান জানান, চলতি বছরের ১১ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের সাতপাটি গ্রামের কৃষক মতি মিয়াকে (৪৫) একই গ্রামের ওয়াসিম ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর পরই হত্যা মামলার আসামীরা গাঁ-ঢাকা দেয়। এ ঘটনাটি নিয়ে বেশীর ভাগ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিষয়টি র‌্যাবের দৃষ্টিতে আসে। তারা গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪ একটি টিম মঙ্গলবার ভোর রাতে ঢাকা লালবাগ এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক প্রধান আসামী ওয়াসিম মিয়াকে গ্রেফতার করে। এর আগেও র‌্যাব অভিযান চালিয়ে মামলার ৪ নম্বর এজাহার নামীয় আসামী লিমন মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওয়াসিম মিয়াকে বিকেলে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ