
করোনা মহামারীতে ধানকাটা শ্রমিক সংকটে বিপাকে নারায়ণগঞ্জের কৃষকরা। কিন্তু কৃষকদের এই সমস্যা সমাধানে পাশে দাড়িয়েছেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক লিমিটেডের নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এর নির্দেশক্রমে স্বেচ্ছায় ধান কাটা কর্মসূচী বাস্তবায়নের অংশ হিসেবে শুক্রবার ( ২৩ এপ্রিল) স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক লিমিটেড এর সাধারণ সম্পাদক জনাব আশরাফ উল আলম ব্যাকুলে’র নেতৃত্বে ১৪ জনের একটি দল সোনারগাঁ ঊপজেলার বারদী ইঊনিয়নের নুনেরটেক গ্রামের জৈনক কৃষক জিলানী এর প্রায় ২০ কাঠা জমির পাকা ধান কেটে দেয়।
করোনায় শ্রমিক সংকটের পরিস্থিতিতে কৃষকের ধান কেটে দেওয়া কর্মসূচীতে সংগঠনের পক্ষে আরো উপস্থিত ছিলেন,সহ-সভাপতি শেখ খালিদ হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক মো: আরিফুর রহমান,সাংগঠনিক সম্পাদক লিটন মাহমুদ, আপ্যায়ন সম্পাদক শেখ রিয়াদ হোসেন,তথ্য ও গবেষণা নেহলিন রেজা সজীব,সাংষ্কৃতিক সম্পাদক নিয়াজ মাখদুম,আইন সম্পাদক কাজী শাহ আলম, সিদ্দিকী, আলামিন, কায়েস,তালহা,যুবায়ের,মনির,সজল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক লিমিটেড এর সাধারণ সম্পাদক জনাব আশরাফ উল আলম ব্যাকুল জানান, “কৃষক বাচলে দেশ বাচবে,বঙ্গবন্ধু ও শেখ হাসিনার এই আদর্শ ধারণ করে আমরা স্বেচ্ছা শ্রমে কৃষকদের সহযোগীতা করতে এসেছি। শুধু ধান কাটা নয় প্রয়োজনে চালু,পেঁয়াজ, সবজি তুলতেও সহযোগিতা করবো অামারা।
সারাদেশে আমাদের প্রায় ৪০ টি এরিয়া কমিটি রয়েছে তাদেরও নির্দেশনা দেয়া হয়েছে প্রতি সপ্তাহে ছুটির দিনগুলোতে কৃষকদের ধানকাটাসহ সকল ধরনের সহযোগিতা করার জন্য। আমরা সকল শ্রেণী পেশার মানুষ সম্মিলিত ভাবে বঙ্গবন্ধুর স্বপ্ন “সোনার বাংলা” বিনির্মান করবো”
তিনি জানান, জনতা ব্যাংকের সারাদেশে ৯১০টি শাখা রয়েছে। প্রতিটি শাখায় কৃষকের বিভিন্ন ক্যাটাগরীতে ঋন দেয়া হয়। এছাড়া স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে প্রায় ১০০০ দুঃস্থ পরিবারকে সহযোগিতা করা প্রস্তুতি চলছে। এদিকে স্বেচ্ছায় ব্যাংকারদের এই ধান কাটা কর্মসূচীতে কৃষকরাও তাদের সাধুবাদ জানান।
ভিন্নবার্তা/এমএসআই