1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কুয়ালালামপুর-ঢাকা রুটে ১৬ জুলাই থেকে ফ্লাইট চালাবে ইউএস-বাংলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১ ৬:১৩ pm

কুয়ালালামপুর থেকে ঢাকা রুটে আগামী ১৬ জুলাই থেকে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ওইদিন থেকে প্রতি শুক্রবার কুয়ালালামপুরের থেকে স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল ৫টা ৫০ মিনিটে অবতরণ করবে।

শুক্রবার (৯ জুলাই) ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ মো. কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাকালীন সময়ে যাত্রীদের যাত্রা শুরু করার আগে ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে এবং ঢাকা আসার পর নিজ খরচে প্রতিষ্ঠানিক অথবা সরকার নির্ধারিত হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইন থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

কুয়ালালামপুর থেকে ঢাকার নূন্যতম ভাড়া সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ ৩০ হাজার ৬৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমান করোনাকালীন সময়ে সব ধরনের স্বাস্থ্য সতর্কতামূলক নির্দেশনা পুরোপুরি পালন করার বাধ্যবাধকতা রয়েছে।

১৬৪ আসনের বোয়িং৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে কুয়ালালামপুর থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক রুটের যাত্রীদের জন্য অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ