
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে নাহারুল ইসলাম (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নাহারুল ইসলাম সিরাজনগর এলাকার মধ্যপাড়ার মৃত ছৈয়দ আলীর ছেলে। তিনি ইউনিয়ন পরিষদের অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ ছিলেন।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফজলুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ